মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৩:১০

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকায় উড়ালসেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন। 

তিনি বলেন, উড়ালসেতু থেকে নামার সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জামান আহামেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২) নামের দুজনকে মৃত ঘোষণা করেন।

জামান নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে আর রিয়াদ একই এলাকার লিয়াকত ফকিরের ছেলে। তাদের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।

ইত্তেফাক/এমএস