আসছে বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে আলিয়া ভাটের নতুন সিনেমা ‘গাঙ্গুবাঈ কটিয়াদি’ ও ‘আরআরআর’। দুটি সিনেমা একই সময় মুক্তির কথা থাকলেও আলিয়ার আপত্তিতে ‘গাঙ্গুবাঈ কটিয়াদি’র নির্মাতা সঞ্জয়লীলা বানসালি মুক্তির তারিখ পরিবর্তন করেন। সে সময় আলিয়া জানান, ব্যবসায়িক সাফল্য ও নিজের ভক্তদের কথা চিন্তা করে এমন আপত্তি জানান তিনি। তবে এবার তার সেই সিদ্ধান্ত নিয়ে জোর গুঞ্জন চলছে বলিপাড়ায়।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘আরআরআর’ সিনেমায় মাত্র ১৫ মিনিট দেখা যাবে আলিয়াকে! এমন খবরে রীতিমতো সমালোচনা করছেন অনেকে। কেউ বলছেন, অতিথি চরিত্রের জন্য ‘গাঙ্গুবাঈ কটিয়াদি’র মুক্তি পেছানো নিছক তামাশা।
আবার কেউ বলছেন, নিজের সিনেমার প্রচারণার জন্য নতুন কৌশল অবলম্বন করেছেন আলিয়া।
এ নিয়ে আলিয়া বলেন, ‘করণ জোহরের হাত ধরে আমার ক্যারিয়ার শুরু হলেও রাজমৌলি ও বানসালি আমার স্বপ্নের পরিচালক। তাই তাদের কাজে আমার চরিত্র নিয়ে ভাবি না। আরআরআর সিনেমায় আমি কতক্ষণ স্ক্রিনে থাকছি সেটা মুখ্য নয়, তাদের সঙ্গে কাজ করছি এটাই যথেষ্ট!’
উল্লেখ্য, এই দুটি সিনেমা ছাড়াও ‘ব্রক্ষ্মাস্ত্র’, ‘জি লে জারা’, ‘ডালিংস’, ‘রকি অর রানি কি প্রেমকাহানি’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন আলিয়া ভাট।
ইত্তেফাক/বিএএফ

‘মেয়ের বয়েসী ছেলেদের বিয়ের প্রস্তাব পাচ্ছি’