নিজের জীবন থেকে অনুপ্রেরণা নেই: হৃতিক

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪:২৯

একজন অভিনেতা হিসেবে নিজের জীবন থেকে অনুপ্রেরণা নেন বলে জানিয়েছেন বলিউউ সুপারস্টার হৃতিক রোশন। ভারতের ৫২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) একটি ভার্চুয়াল আলাপচারিতায় তার চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙা-গড়া নিয়ে এমনটিই বলেন তিনি। 

তিনি বলেন, ‘আমি সাধারণত আমার স্মৃতি এবং পূর্বের অভিজ্ঞতা খুঁটিয়ে কিছু বের করার চেষ্টা করি। যেগুলো ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য আমার গোপন মন্ত্র।’

স্ক্রিপ্ট দেখার পর বার বার নিজের মধ্যে সেই চরিত্রের অনুসন্ধান করেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি প্রথমে স্ক্রিপ্টের চরিত্রের সঙ্গে নিজের মিল খুঁজে বের করি। একবার সেটা করতে পারলে বাকি কাজটুকু অনেক সহজ হয়ে যায়।’

হৃতিক রোশন। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘মজার ব্যাপার হলো মাঝে মাঝে চরিত্রের সঙ্গে এতোটাই মিশে যায় যে সেখান থেকে বের হতে পারি না।

দর্শকদের সবসময় মুগ্ধ করেছে বলিউউ সুপারস্টার হৃতিক রোশনের অভিনীত চরিত্রগুলো। তাকে অনেক সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এজন্য প্রতিনিয়ত নিজেকে ভেঙেছেন এবং গড়েছেন এই তারকা।

ইত্তেফাক/এএএম