চট্টগ্রামে কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪:০২

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। এরপর আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশন থেকে ১৩টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, প্রাথমিক অবস্থায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল। সেগুলোর বৈধ কাগজ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এমআর