আহম্মদ হোসেন
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মন্দাকিনীস্থ ফতে আলী চৌধুরী বাড়ি প্রকাশ নজর মো. চৌধুরী বাড়ির মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন (৭০) গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার মৃত্যুতে ফরহাদাবাদের ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া তালুকদার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান। এদিকে, শোক ও সমবেদনা জানিয়েছে হাটহাজারী প্রেসক্লাব পরিবারসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ড, হাটহাজারী মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিয়ন এবং ইউনিট মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
