করোনায় যে সব বিভাগ মৃত্যুশূন্য

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৮:০৫

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৭ হাজার ৯৭৩ জনের মৃত্যু হলো।  মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগের একজন ও খুলনা বিভাগের দুইজন রয়েছেন।

শুক্রবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯১৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৪১ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৭৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৯ হাজার ৮৩০ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া  তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুই নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।  

ইত্তেফাক/ইউবি