খবরের কাগজের ঠোঙায় খেলে হতে পারে ক্যান্সার

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ০৩:০১

খবরের কাগজে মোড়ানো খাবার কিংবা খবরের কাগজের ঠোঙায় কিছু খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। পাড়ার দোকানের ছোলা ভুনা, পুরি, সিঙ্গারা, আলুর চপ, সমুচা, বেগুনি, পিঁয়াজি ও পাকোড়া খাওয়ার সময়ে প্লেটের ওপর দেওয়া হয় খবরের কাগজ। এছাড়া ঝালমুড়ি, চানাচুর ভাজা খেতেও খবরের কাগজের ঠোঙা ব্যবহার করা হয়—যা মারাত্মক ক্ষতি করতে পারে শরীরের।

খবরের কাগজ ছাপাতে যে কালি ব্যবহার করা হয় তার মধ্যে থাকা নানা ধরনের বায়োঅ্যাকটিভ উপাদান খাবারকে অস্বাস্থ্যকর ও বিষাক্ত করে তোলে

খবরের কাগজ ছাপাতে যে কালি ব্যবহার করা হয় তার মধ্যে থাকা নানা ধরনের বায়োঅ্যাকটিভ উপাদান খাবারকে অস্বাস্থ্যকর ও বিষাক্ত করে তোলে। আর এতে ভয় রয়েছে ক্যান্সারের মতো ভয়াবহ রোগেরও! সম্প্রতি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) এমন তথ্য দিয়েছে।

খবরের কাগজের কালিতে যে সলভেন্ট ব্যবহার করা হয় তাও শরীরের জন্য কার্সিনোজেনিক হতে পারে

সংস্থাটি বলছে, খবরের কাগজে ব্যবহার করা কালিতে থাকে একাধিক বায়োঅ্যাকটিভ পদার্থ। যা খবরের কাগজে মুড়ে রাখা বা ঠোঙায় রাখা খাবারকে সহজেই সংক্রমিত করতে পারে এবং শরীরের উপর বিষাক্ত প্রভাব ফেলতে পারে। আবার এই কালিতে যে সলভেন্ট ব্যবহার করা হয় তাও শরীরের জন্য কার্সিনোজেনিক হতে পারে।

খবরের কাগজে প্রিন্টিং কালিতে ব্যবহৃত রঙ, পিগমেন্ট, প্রিজারভেটিভ, রাসায়নিক, প্যাথজেনিক মাইক্রো অরগ্যানিজম পেটে গেলে মারাত্মক শারীরিক সমস্যা হতে পারে

এর আগে ২০১৬ সালে এফএসএসএআই এটাও বলেছিল যে, পরিষ্কার, স্বাস্থ্যকর ভাবে রান্না করা খাবারও খবরের কাগজে মুড়ে রাখলে বিষক্রিয়া হতে পারে। খবরের কাগজে প্রিন্টিং কালিতে ব্যবহৃত রঙ, পিগমেন্ট, প্রিজারভেটিভ, রাসায়নিক, প্যাথজেনিক মাইক্রো অরগ্যানিজম পেটে গেলে মারাত্মক শারীরিক সমস্যা হতে পারে।

রিসাইকেল করা কাগজ দিয়ে তৈরি কার্ডবোর্ড বাক্সে থাকা রাসায়নিক পেটে গেলে হজমের সমস্যা হতে পারে

রিসাইকেল করা কাগজ দিয়ে তৈরি কার্ডবোর্ড বাক্সে থাকা রাসায়নিক পেটে গেলে হজমের সমস্যা হতে পারে। এর ফলে যে কোনো বয়সেই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। বয়োজ্যেষ্ঠ, কিশোর, শিশুদের  গুরুত্বপূর্ণ কোনো অঙ্গে জটিলতা বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা রয়েছে এমন মানুষদের জন্য এটি আরও অনেক বেশি ক্ষতিকর।

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন