সিদ্ধিরগঞ্জের মিজমিজ পূর্বপাড়া মজিব বাগ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা মেলা খুঁজে পাচ্ছে না পুলিশ। অথচ থানা থেকে মেলার দূরত্ব মাত্র এক কিলোমিটারের মধ্যে।
এলাকাবাসী জানান, গত সাত দিন ধরে সেখানে মেলাটি চলছে। মেলার মাইকের বিকট শব্দে এসএসসি পরীক্ষার্থীদের সমস্যা হচ্ছে। পাশাপাশি অবৈধ এ মেলার কারণে বিভিন্ন এলাকায় বখাটেরা সেখানে অবস্থান নিয়েছে। স্থানীয় প্রভাবশালীরা ঐ মেলাটি বসিয়েছে। এ কারণে এলাকার মানুষ গত কয়েকদিন এর প্রতিবাদ করতে পারেনি। শুক্রবার চলমান মেলার সাউন্ড বক্সের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠে পুলিশের সরকারি নাম্বারে যোগাযোগ করেন স্থানীয়রা। সেখান থেকে জানানো হয় থানা পুলিশকে জানানো হয়েছে। তবে রাত ৭টা পর্যন্ত পুলিশের অপেক্ষা করেও তাদের আসতে দেখা যায়নি।
কয়েকজন এসএসসি পরীক্ষার্থী জানান, মজিব ফ্যাশনের পাশে কিছুদিন ধরে চলছে মেলাটি। সন্ধ্যার পর মেলার বিকট শব্দে ঘরে পড়াশোনা করতে সমস্যা হচ্ছে। যারা মেলা করছে তাদের অন্তত এটুকু মনে রাখা প্রয়োজন যে আশপাশের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানকে গণমাধ্যম কর্মীরা জানালে তিনি বলেন, মেলা সম্পর্কে কিছুই জানেন না। খোঁজ নেওয়া হচ্ছে অবৈধ সেই মেলার বিষয়ে।
ইত্তেফাক/বিএএফ

মিটার টেম্পারিং করে দেড় কোটি টাকার বিদ্যুৎ চুরি