দিনের শুরুতেই সেঞ্চুরিয়ান লিটনের বিদায়

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১০:২৮

সমর্থকরা হয়তো আশায় বুক বেধেছিল, প্রথম দিন দুর্দান্ত সেঞ্চুরি করে অপরাজিত থাকা লিটন দাস দ্বিতীয় দিন তার ইনিংসটাকে আরও লম্বা করবেন। নতুন দিনে সবকিছু আবার নতুন করে শুরু করবেন। কিন্তু সেটা আর হলো না। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে রানের খাতায় মাত্র এক রান যোগ করে আউট হয়ে ফিরে গেছেন এই উইকেটকিপার ব্যাটার।

গতকাল (২৬ নভেম্বর) চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ১১৩ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। আর বাংলাদেশ ৪ উইকেটের বিনিময়ে ২৫৩ রানে দিন শেষ করেছিল। অপর ব্যাটার মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ৮২ রানে।

লিটন দাস ও মুশফিকুর রহিম

গতকাল আলোর স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ করতে হয়েছিল। ফলে আজ (২৭ নভেম্বর) দ্বিতীয় দিন নির্ধারিত সময়ের আগেই মাঠে গড়ায় খেলা। এতে মাত্র এক রান যোগ করতে পেরেছেন লিটন। হাসান আলির একটি দুর্দান্ত ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। আউট হওয়ার আগে ১১টি চার ও ১ ছয়ের বিনিময়ে ২৩৩ বল মোকাবিলায় ১১৪ রান করেছেন এই ব্যাটার। এর মধ্য দিয়ে মুশফিকুর রহিমের সঙ্গে তার ২০৫ রানের রেকর্ড জুটি শেষ হলো।

 

ইত্তেফাক/টিএ