রূপগঞ্জে মাটি ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা গ্রেফতার ৩

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে রফিকুল ইসলাম (৩৮) নামের এক মাটি ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের দুয়ারা পুটিনা এলাকার একটি ইটভাটা থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম ওই এলাকার শাহজাহান সিরাজের ছেলে। গ্রেফতারকৃতরা হলো মোতালিব মিয়া, পিন্টু দাস ও জাহাঙ্গীর। গ্রেফতারকৃতরা দুয়ারা পুটিনা এলাকায় বসবাস করে স্থানীয় ইটভাটায় কাজ করে আসছে।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, দুয়ারা পুটিনা এলাকার এমএবি ব্রিক ফিল্ড নামের একটি ইটভাটার একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় মাটি ব্যবসায়ী রফিকুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ওই ঘর থেকে লাশটি উদ্ধার করে। লাশটি নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের যে কোন সময় তাকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে।