নবাবগঞ্জে ভিক্ষাবৃত্তি বন্ধের উদ্যোগ ইউএনও’র

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৫

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ভিক্ষাবৃত্তি বন্ধে ভিক্ষুকদের পুনর্বাসন করার জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। গত সোমবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। প্রথম দিন উপজেলার ২৪ জন ভিক্ষুকের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। মো. তোফাজ্জল হোসেন বলেন, সারাদেশের অন্যান্য উপজেলার মতো নবাবগঞ্জকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছি।