‘ঘাটারচর-কাঁচপুর বাস চলাচলে অসহযোগিতা করছে মালিকরা’

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭:১৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বাস মালিকদের অসহযোগিতার কারণে আগামী ১ ডিসেম্বর থেকে কেরাণীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত বাস চলাচল সম্ভব হচ্ছে না।

ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে রবিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে কমিটির আহ্বায়ক হিসেবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ ডিসেম্বর থেকে এই পাইলট রুটে ১০০টি বাস চলার কথা ছিল। এর নাম দেওয়া হয়েছিল নগর পরিবহন।

ইত্তেফাক/এমএএম