ভারতের ত্রিপুরা পৌর নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে বিজেপি। এখানের ২২২টি আসনের মধ্যে ২১৭টিই পেয়েছে তারা। এর বাইরে সিপিএম ৩টি আসন পেয়েছে, তৃণমূলের দখলে গেছে একটি। রবিবার (২৮ নভেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। গত ২৫ নভেম্বর এই আসনগুলোর নির্বাচন হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, সিপিএম ধলাই জেলার আমবাসা নগর পঞ্চায়েত, উত্তর জেলার পানিসাগর নগর পঞ্চায়েত ও উনাকোটি জেলার কৈলাশহর পৌরসভা একটি করে আসন জিতেছে।
২০১৮ সালে ত্রিপুরায় ক্ষমতায় আসার পর বিজেপি এই প্রথম পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো। এর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং সিপিএম।
