সরকারি টাকা আত্মসাত্

ঢাকা জেলা প্রশাসকের সার্ভেয়ার, কানুনগোসহ ৭ জন কারাগারে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৪

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর কোতোয়ালি থানায় করা দুর্নীতির পৃথক পাঁচ মামলায় ঢাকা জেলা প্রশাসকের সার্ভেয়ার, কানুনগোসহ সাত কর্মচারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। আসামিরা হলেন অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পরমান্দ পাল, সার্ভেয়ার ওয়াসিম খান, সার্ভেয়ার মজিবুল হক, সার্ভেয়ার আফজাল হোসেন, সার্ভেয়ার ওয়াসিম খান, কানুনগো চৌধুরী গোলাম মর্তুজা ও সাবেক সার্ভেয়ার কবির হোসেন।