ধুলোবালিতে অনেকেরই সমস্যা আছে। বিশেষত অ্যাজমা রোগীরা ভোগে বেশি। এদিকে শোবার ঘরে ধুলো বেশি থাকলে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। প্রতিদিন ঘর পরিষ্কার করা হলেও শোবার ঘরে মনোযোগ ফেরানো প্রয়োজন। শোবার ঘরের আসবাবে বা কোনা কানায় বহু ছোট ছোট পোকা থাকে। সেগুলো চর্মরোগ বা এলার্জিরও কারণ হয়। শীত আর গরমে এরা কোনোভাবে টিকে থাকে। বিশেষত শীতে শোবার ঘর গরম থাকে বলে এদের দৌরাত্ন বাড়ে। তাই শোবার ঘর পরিষ্কারের দিকে মনোযোগ দিতে হবে।
সেটা কিভাবে? চলুন জেনে নেয়া যাক।
- ঘর পুরোপুরি খালি করে নিন যাতে ধুলোবালি আর অন্যান্য জিনিস ধুলোবালি মুক্ত করা যায়। প্রয়োজনে ছুটির দিন বা সারাদিন ছুটি আছে এমন দিন নির্বাচন করুন।
- ঘরের কাঠের আসবাব তেল বা মোম দিয়ে মুছে নিন।
- সপ্তাহে অন্তত একদিন ভালোমতো ঘর পরিষ্কার করুন। ঘরের বিছানা এবং কাবার্ডের কাপড় বা অন্যান্য জিনিস বের করে নিন। ময়লা কাপড় বা বিছানা পরিষ্কার করে কাবার্ডে তুলুন। জানালার পর্দা গরম পানিতে চুবিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন।
- বিছানা কিংবা বালিশের কাভারের জন্যে সিন্থেটিক কাপড় ব্যবহার করা ভালো। এদের সহজে পরিষ্কার করা যায় এবং পোকাও সহজে বাসা বানাতে পারেনা।
- ঘরে ঠিকঠাক বাতাস চলাচল করতে দিন। সকালে রোদ ঢুকতে দিন এবং সন্ধ্যার পর জানালা বন্ধ করে মশা আটকানোর ব্যবস্থা নিন।
