ইত্তেফাক রিপোর্ট
ইন্টারনেটে অশ্লীল ও অপ্রাসঙ্গিক কনটেন্ট আপলোডের অভিযোগে ইউটিউবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল সাইবার ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় মিন্টো রোডে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের কার্যালয়ে এলে তার জিজ্ঞাসাবাদ করা হয়।
