হেফাজতের নতুন মহাসচিব মাওলানা সাজেদুর রহমান

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২১:০৩

হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সাজেদুর রহমান। তিনি হেফাজতের প্রথম যুগ্ম মহাসচিব। 

সংগঠনের প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানি গণমাধ্যমকে জানান, নিয়ম অনুযায়ী সংগঠনের শূন্য পদ পূরণ করতে তারা তাৎক্ষণিকভাবে শুরা কমিটির বৈঠক করে এই সিদ্ধান্ত নেন।

প্রয়াত মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর জানাজার নামাজের আগেই তাৎক্ষণিক বৈঠকে বসেন হেফাজত নেতারা। সেখানে সবার সম্মতিক্রমে সাজেদুর রহমানকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়। বর্তমানে হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার আমীরের দায়িত্বেও রয়েছেন তিনি। 

এর আগে সোমবার সকালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজত ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। 


ইত্তেফাক/এনঅ