কালীগঞ্জে উদ্বোধন হলো ঈশা খাঁর সমাধি স্তম্ভ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:৫৬

গাজীপুরের কালীগঞ্জে উদ্বোধন হলো ইতিহাসের মহাবীর বাংলার ১২ ভূঁইয়া অন্যতম ঈশা খাঁ’র আধুনিক সমাধি স্তম্ভ। 

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জের বক্তারপুর গ্রামে ঈশা খাঁ’র সমাধি স্তম্ভের উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।

গাজীপুরের কালীগঞ্জে ইতিহাসের মহাবীর বাংলার ১২ ভূঁইয়া অন্যতম ঈশা খাঁ’র আধুনিক সমাধি স্তম্ভ। ছবি- ইত্তেফাক

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) এস.এম তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবুবকর চৌধুরী, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

 

ইত্তেফাক/এমএএম