বাবুর্চি হলেন করণ জোহরের ছেলে!

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১১:৫৯

বলিউডের প্রযোজক ও পরিচালক করণ জোহর সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তার দুই শিশু সন্তানের বিভিন্ন ফটো ও ভিডিও শেয়ার করেন। সেগুলোতে মজাদার সব কাণ্ড করতে দেখা যায় জমজ ভাই-বোন যশ ও রুহিকে। এবার নতুন আরেকটি ভিডিওর কারণে আবারও আলোচনায় করণ পুত্র যশ। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান মন্তব্য করছেন বলিউড সেলিব্রেটিরা।

সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার দিয়েছেন করণ জোহর। সেটিকে দেখা যায়, রান্নাঘরে বাবুর্চির ভূমিকায় যশ। সে বাবুর্চির পোশাক পরিধান করে স্যান্ডউইচ বানাচ্ছে।

এর পরই কমেন্ট সেকশনে বলিউড সেলিব্রেটিরা ঝাঁপিয়ে পড়েন। যার মধ্যে অন্যতম ক্যাটরিনা কাইফ, মানিস মালহোত্রা, ফারাহ খান, সোফি চৌধুরী অন্যতম।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

 

ইত্তেফাক/টিএ