সাজেকে আগুনে পুড়লো ৪ রিসোর্ট

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৩:৫২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি রিসোর্ট, ২টি বসতবাড়ি ও ১টি রেস্টুরেন্ট পুড়ে গেছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী জেসমিন চাকমা জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কিছু বুঝে উঠার আগে আগুনে পুড়ে যায় এসব প্রতিষ্ঠান। তবে আগুন কিভাবে লেগেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাজেকে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি।

স্থানীয় কুমচন্দ্র ত্রিপুরা জানান, আগুনে অবকাশ রিসোর্ট, মারটি রিসোর্ট, মেঘসুট রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, ২টি বসতবাড়ি ও একটি রেস্টুরেন্ট পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

সাজেক থানার ওসি নুরুল হক জানান, দীঘিনালা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

ইত্তেফাক/এমআর