ক্যালেন্ডারে দিন গুনে গুনে সবাই অপেক্ষা করেন ছুটির দিনের। কিছুটা অবসর, নিজেকে সময় দেওয়া, পরিবারের সঙ্গে থাকা এবং জমিয়ে রাখা কাজগুলো শেষ করতে ছুটির দিনের জন্য অধীর হয়ে থাকেন কর্মজীবী মানুষেরা। চলুন জেনে নেওয়া যাক ছুটির দিনে কী কী কাজ করা যেতে পারে এবং কীভাবে উপভোগ করা যায়।
প্রয়োজনীয় সরঞ্জাম পরিষ্কার করুন
যদি নিয়মিত ল্যাপটপ ব্যবহার করেন তাহলে ছুটির দিনে জাংক ফাইল ক্লিন করা, দরকার হলে সফটওয়্যার আপডেট করে নিতে পারেন। অনুরূপভাবে ডেস্কটপও করতে পারেন। গাড়ি, মটর সাইকেল কিংবা সাইকেল ব্যবহার করলে এ দিনে ধুয়ে-মুছে পরিষ্কার করে নিতে ভুলবেন না।
সন্তানকে সময় দিন
কর্মব্যস্ততার কারণে সন্তানকে যদি ঠিকমতো সময় দিতে না পারেন তাহলে ছুটির দিনটাতে তার সঙ্গে সময় কাটান। সন্তানের সঙ্গে খেলুন, তাকে পড়াতে পারেন অল্প সময়, বিকালে বেড়াতে নিয়ে যেতে পারেন। এতে আপনার স্ত্রীও কিছুটা অবসর পাবেন।
প্রিয় শখকে আগলে রাখুন
যদি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনে গান, নাচ, আবৃত্তি বা গিটার বাজাতেন তাহলে ছুটির দিনে সে চর্চাটা করতে পারেন। এতে মন ভালো হবে, ফেলা আসা দিনগুলোর কথাও আপনার মনে পড়বে। এতে মানসিকভাবে বেশি প্রফুল্ল থাকবেন।
ব্যায়াম করতে পারেন
সপ্তাহের অন্যদিনগুলোতে ব্যস্ততার জন্য স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার সময় পাননি তো কি হয়েছে, ছুটির দিনটাকে সদ্ব্যবহার করুন। তাতে শরীর ও মন দুটিই ভালো থাকবে। বাগান করা, সাইকেল চালানো, যোগ ব্যায়াম কিংবা সাঁতার কাটতে পারেন ছুটির দিনে।
স্ত্রীর কাজে সহযোগীতা করুন
যখনই সম্ভব হবে স্ত্রীর কাজে সাহায্য করবেন। এতে আপনার প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি পাবে।
ধর্মীয় চর্চা করতে পারেন
ছুটির দিনে সন্তানসহ মসজিদে যেতে পারেন। এতে সে ধর্মীয় শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ হবে। একই ভাবে যারা যে ধর্মে বিশ্বাসী তারা সন্তানসহ মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনা কেন্দ্রে যেতে পারেন।
পরিবারকে সময় দিন
সপ্তাহজুড়ে ব্যস্ততার জন্য পরিবারকে সময় দিতে পারেন না অধিকাংশ কর্মজীবী পুরুষ ও নারী। তাই ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া এবং ফেরার পথে কোনো রেস্তোরাঁতে রাতের খাবার খেয়ে নিতে পারেন। এতে পারিবারিক বন্ধন দৃঢ় হবে।
