পাটগ্রামে ৬৪৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৭:৫০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় একটি মাইক্রোবাস থেকে ৬৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে রংপুর র‌্যাব-১৩। এ সময় মাইক্রোবাস চালকসহ মাদক কারবারিকে আটক করা হয়। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে ফ্লাইট লেফটেন্যান্ট সহকারি পরিচালক (মিডিয়া) অধিনায়কের মাহমুদ বশির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার বাউরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল। এ সময় একটি মাইক্রোবাস সন্দেহ করলে গাড়িটিকে আটক করে তল্লাশি করা হয়। সেই গাড়ি থেকে ৬৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

পরে মাইক্রোবাস চালক জীবনসহ মাদক ব্যবসায়ী মো. বাদল হাসান জীবন (২৭) ও শ্রী মানিক দাস (৩৫) গ্রেফতার করে র‍্যাব। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

র‍্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারিদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে এই থানায় মাদক আইনে একটি মামলাও দায়ের করেছে র‍্যাব-১৩।

 

ইত্তেফাক/জেডএইচডি