একটি সম্পর্ক টিকে থাকে পরস্পরের প্রতি বিশ্বাস, ভালোবাসার ওপর। প্রেমের সম্পর্কে চড়াই-উতড়াই থাকবেই। সেজন্য সম্পর্কে থাকা দুজনের কর্তব্য একে অপরের প্রতি খেয়াল রাখা।
এক্ষেত্রে অবশ্য ছেলেদেরই বেশি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। তবে সে দায়িত্ব নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। বান্ধবীকে ভালো রাখার কোনো রকেট সায়ন্স এখনো আবিষ্কৃত হয়নি। স্রেফ কতগুলো পদ্ধতি মেনে চলুন। চলুন জেনে নেওয়া যাক প্রেমিকাকে খুশি রাখার সিক্রেটগুলো।
আগলে রাখুন নিরাপদে
প্রতিটা নারীই নিজের প্রেমিকের মধ্যে নিরাপত্তা খুঁজতে চায়। সে বিষয়টা আগেই বুঝতে চেষ্টা করুন। তবে এ নিরাপত্তা শুধু শারীরিক নয়, মানসিক নিরাপত্তাও দিতে হবে। পাশপাশি অর্থনৈতিক ও সামাজিকও। যেকোনো সমস্যায় তার পাশে দাঁড়াতে হবে। তবেই না সে ভাববে আপনি তাকে নিরাপত্তা দিচ্ছেন। এতে ভালোবাসা বাড়বে।
প্রেমিকার প্রতি মনযোগী হোন
বেশিরভাগ মেয়েরা চায় প্রেমিক যেন তার দিকে সবসময় মনোযোগ দেয়। আপনারও এই বিষয়টি জানা উচিত। তাই সঙ্গীকে নোটিস করুন। এবং যতটা সম্ভব প্রেমিকার কথার গুরুত্ব দিন। তারপরই সে বুঝবে তার প্রতি আপনার নজর রয়েছে। প্রেমিক হিসেব আপনি তার প্রতি মনযোগী।
ভালোবাসার প্রকাশ থাকুক
প্রেমিকাকে শুধু ভালোবাসলেই হয় না, সেই ভালোবাসার প্রকাশও করতে হয়। নিজের মধ্যে লুকিয়ে রেখে কবিত্ব আনার চেষ্টা করবেন না। বরং বান্ধবীর সমানে নিজের ভালোবাসা প্রকাশ করুন। তাকে নিজের মতো করে বুঝিয়ে দিন, আপনি তাকে ভালোবাসেন। তারপরই আপনার বান্ধবী আপনার ভালোবাসায় বিশ্বাস রাখতে পারবে।
যত্ন নিতে দিন
মেয়েদের মাঝে সবসময়ই একটু কেয়ার নেওয়ার প্রবৃত্তি থাকে।। তাই আপনার বান্ধবী যদি আপনার একটু খেয়াল রাখতে চায়, তাতে অসুবিধার কিছুই নেই। বরং আপনার খুশি হওয়া উচিত যে পৃথিবীতে আপনার জন্য এমন একটি মানুষ এখন উপস্থিত আছেন যিনি আপনার খেয়াল রাখতে পারেন ।
প্রশংসা করতে শিখুন
প্রশংসা শুনতে কার না ভালো লাগে। আপনার সঙ্গীরও ঠিক তেমনটাই মনে হয়। তাই যখনই সময় ও সুযোগ আসবে প্রেমিকার প্রশংসা করুন। দেখবেন সম্পর্ক কেমন সুন্দর হয়।

