হাঁটতে গিয়ে সচরাচর যেসব ভুল হয়

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩:৩৭

হাঁটা সবচেয়ে উপকারী ব্যায়াম। তবে হাঁটার সময়ে নানাবিধ ভুলের কারণে সমস্যাও দেখা দেয়৷ কেমন সমস্যা? আপনার পায়ে কোনো ঝামেলা হতে পারে এবং খুব সহজেই পায়ে ব্যথা পেতে পারেন। ফলে আপনার শরীরে যতটুকু উপকার হওয়া উচিত ততটুকু ক্ষতিই হয়ে যায়। আসুন আজ জেনে নেয়া যাক হাঁটার সময় আমরা সচরাচর কি কি ভুল করে থাকি এবং তা ঠিক করার উপায়ই বা কি?

ভুল জুতো

জুতো নির্বাচনে সতর্ক হতে হবে
টেনিস অথবা বাস্কেটবলের জুতো পরলে সবচেয়ে বেশি সুবিধা মিলবে। দৌড়ের জুতোও ব্যবহার করা যায়। তবে স্যান্ডেল কিংবা হাই হিল মোটেও উপযুক্ত কিছু না। তাই জুতো নির্বাচনে সতর্ক হতে হবে। 

প্রতিবার র‍্যুট বদলে নিন

প্রতিদিন গতিপথ পরিবর্তন করুন
প্রতিদিন একই রাস্তায় হাঁটা ঠিক না। এতে আপনার আগ্রহ হারিয়ে যেতে পারে। তাই প্রতিদিন গতিপথ পরিবর্তন করুন। 

মাপমতো জুতো না নেয়া

পায়ের সাইজের চেয়ে বড় বা ছোট জুতো কেনা উচিত না
অনেক সময় জুতো পরে সাইজ মতো হবে বলে অনেকে ছোট সাইজের জুতো কিনে। কিন্তু এমনটা করা উচিত না। পায়ের সাইজের চেয়ে বড় বা ছোট জুতো কেনা উচিত না। এমন জুতো কিনবেন যা সহজেই আপনার পায়ে গলিয়ে ফেলা যায়। 

হেডফোনে গান শোনা

এমনভাবে হেডফোন ব্যবহার করবেন যাতে আশেপাশের শব্দও আপনার কানে আসে
হাঁটাতে হাঁটাতে বিরক্তি কাজ করতে পারে। তাই কানে হেডফোনে গান শুনতে পারেন। তবে এমনভাবে হেডফোন ব্যবহার করবেন যাতে আশেপাশের শব্দও আপনার কানে আসে। 

ফোনে তাকানো

মনোযোগ স্ক্রিনে থাকলে সহজেই গর্ত, ম্যানহোলে পা আটকে যাওয়া কিংবা হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে
হাঁটার মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকার বদভ্যাস অনেকেরই আছে। এসময় মনোযোগ স্ক্রিনে থাকলে সহজেই গর্ত, ম্যানহোলে পা আটকে যাওয়া কিংবা হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে। 

হাঁটার কাউন্ট ভুলে যাওয়া

স্মার্টফোনেও আজকাল কাউন্টার থাকে
হাঁটার সময় কতটুকু হেঁটেছেন তা মনে রাখা জরুরী। তাই একটা স্মার্ট ওয়াচ বা স্টেপ কাউন্টার রাখা ভালো। একইসাথে স্মার্টফোনেও আজকাল কাউন্টার থাকে। ব্যবহার করতে পারলে আপনি আস্তে আস্তে বিভিন্ন দৈর্ঘ্যের সাথে অভ্যস্ত হতে পারবেন। 

হাঁটার সময় ভুলভাল ড্রিংক

হাঁটার সময় এনার্জি ড্রিংক বা অন্যান্য হেলদি ড্রিংক পান করা উচিত না
হাঁটার সময় এনার্জি ড্রিংক বা অন্যান্য হেলদি ড্রিংক পান করা উচিত না। এসকল ড্রিংক এ অধিকাংশ সময়ে অতিরিক্ত চিনি থাকে। যা আপনার শরীরের জন্যে ক্ষতিকর।

ইত্তেফাক/এআই