ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে মোংলা বন্দরসহ সংলগ্ন এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। শনিবার ভোর থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
ঝড়ের প্রভাবে মোংলা বন্দরের পশুর নদীতে দুপুরের জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধি পেয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদ এখন মোংলা সমুদ্র বন্দর থেকে ৮৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, আমরা বাংলাদেশ ও ভারতের আবহাওয়া বুলেটিন পর্যবেক্ষণ করছি। যদিও এটি আমাদের দিকে আঘাত হানার খুব বেশি সম্ভাবনা নেই। বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ঝড়ের পরিস্থিতি বুঝে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে।

ঘূর্ণিঝড় জাওয়াদ: দুশ্চিন্তায় দুবলার চরের জেলেরা