বয়স বাড়ার সাথে সাথে হয়তো জ্ঞান এবং আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু পঞ্চাশ পরবর্তী বা মেনোপজের সময় ত্বকের যত্ন নেয়া কঠিন। কারণ এ সময় ত্বক শুষ্ক হতে শুরু করে। এস্ট্রোজেন কম ক্ষরণ হওয়ায় ত্বকে দাগ পড়তে শুরু করে। তবে কিছু পদ্ধতি প্রয়োগ করে সহজেই ত্বকের কিছু উন্নতি সাধন করা সম্ভব।
মেনোপজের সময় ত্বকে কোলাজেন উৎপাদন ব্যাহত হয়। ত্বকের নিচে ফ্যাট কমতে শুরু করে। এছাড়া হরমোনগত পরিবর্তনও ত্বকে পরিবর্তন আনে। তাহলে ত্বকের পরিচর্যায় করণীয় কি?
নিয়মিত ক্লিনজারে মুখ পরিষ্কার করুন
বয়স বাড়তে শুরু করলে ত্বকের ময়েশ্চার হারাতে শুরু করে৷ তাছাড়া ত্বক শুষ্ক হতে থাকে৷ তাই ভালো একটি ক্লিনজার দিয়ে নিয়মিত মুখ ধোঁয়ার অভ্যাস করুন।
হাইড্রেট রাখুন
ত্বক হাইড্রেটেড রাখা জরুরী। ঘন ক্রিম ব্যবহারে ত্বক হাইড্রেটেড রাখতে হবে। আপনার ত্বকের অয়েল গ্ল্যান্ডগুলো কার্যকর থাকেনা। তাই ঘন ক্রিম ব্যবহার করার অভ্যাস করুন।
ময়েশ্চারাইজার ব্যবহার করুন
বয়স বাড়লে বলিরেখা দেখা দিতে আরম্ভ করে। আপনি অবশ্যই বলিরেখা বাদ দিতে পারবেন না। তবে ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরী।
স্পট দূর করুন
ত্বকে স্পট দেখা দিতে শুরু করে মেনোপজের সময়ে। তাই সানস্ক্রিন ব্যবহার করুন স্পট দূর করতে।
হাতের যত্ন নিন
হাতের পেছন ভাগে কোলাজেনের অভাবে রুক্ষতা দেখা দেয়৷ তাই হাতের প্রতি যত্নশীল হোন। বিশেষত রোদ থেকে হাত রক্ষা করুন। তাছাড়া পানি বা কঠোর কাজের সময়ে গ্লাভস ব্যবহার করুন।
এন্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান
প্রচুর এন্টি-অক্সিডেন্ট পাওয়া যায় এমন খাবার খাওয়ার অভ্যাস করুন। এন্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ অনেক খাবারেই কোলাজেন পাওয়া যায়৷ বিশেষত গাঁজর, পুঁইশাকে কোলাজেন পাওয়া যাবে। তাই সবজি এবং এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ফল-ফলাদি গ্রহণ করুন।
স্ট্রেস কমান
স্ট্রেস হরমোন বিভিন্নভাবে ত্বকে প্রভাব ফেলে। তাই স্ট্রেস কমানোর চেষ্টা করুন। আপনি ইয়োগা কিংবা এক্সারসাইজের মাধ্যমে স্ট্রেস কমাতে পারেন। রাত জেগে থাকাটা একটি বাজে অভ্যাস। নিয়মিত ঘুম এবং পরিমিত বিশ্রামের মাধ্যমে নিশ্চিত করুন।
