ইরানের নাটানজে দেশটির প্রধান পারমাণবিক কেন্দ্র অবস্থিত। এখানে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় শনিবার। প্রাথমিকভাবে ধারণা করা হয়, এটা কোনো নাশকতার কারণে হতে পারে। পরে জানা গেলো, একটি নিয়ন্ত্রিত পরীক্ষার কারণে এ ঘটনা ঘটেছে।
শনিবার (৪ ডিসেম্বর) এসব জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রাথমিক প্রতিবেদনে অনুমান করা হয়েছিল, একটি সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম হয়তো কোনো ড্রোন লক্ষ্য করে হামলা চালিয়েছে।
পরে বলা হয়েছে, পরীক্ষাটি ছিল মহড়ার অংশ। এটা নিয়মিতভাবে স্থানীয় বিমান প্রতিরক্ষা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হয়। পরীক্ষার অংশ হিসেবে স্থানীয় এলাকায় কোনো ক্ষতির কথা বলা হয়নি।
