দিল্লিতে কেজরিওয়ালের বাড়ির সামনে সিধুর ধর্ণা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৮:৩৭

দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের সামনে ধর্ণায় বসেছেন পাঞ্জাব কংগ্রেসের প্রধান নভোজিত সিং সিধু। রবিবার (৫ ডিসেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের মোহালিতে শিক্ষকদের বিক্ষোভে যোগ দিতে সেখানে গিয়েছিলেন কেজরিওয়াল। এজন্য এবার দিল্লির শিক্ষকদের বিক্ষোভে যোগ দিয়েছেন পাঞ্জাব কংগ্রেসের নেতা সিধু।

সিধুকে প্রতিবাদী শিক্ষকদের সাথে স্লোগান দিতে দেখা যায়। তিনি বলেন, দিল্লির শিক্ষা মডেল আসলে একটি 'চুক্তির মডেল'। আম আদমি সরকারের অধীনে দিল্লিতে বেকারত্বের হার গত পাঁচ বছরে প্রায় পাঁচগুণ বেড়েছে।

ইত্তেফাক/এসএ