প্রতিষ্ঠার ১৯তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)। যুক্তির এই পথ পরিক্রমায় বাংলাদেশে বিতর্ক আন্দোলনকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। পথচলার এই ১৮ বছর পূর্তি এবং ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্র, পাঠচক্র কক্ষে অনুষ্ঠিত হবে ১৯-এর তারুণ্যে-এনডিএফ বিডি এবং প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও গালা নাইট- ২০২১।
বর্ণাঢ্য এই আয়োজনে থাকছে বিতার্কিকদের প্রাণবন্ত আড্ডা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা(৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত), বিতর্কের বিষয় 'ওই নতুনের কেতন ওড়ে...' । উৎসবে আরও থাকবে প্রদর্শনী রম্য বিতর্ক 'এনডিএফ বিডি ঢাকা বিশ্ববিদ্যালয়' বনাম 'এনডিএফ বিডি ঢাকা মহানগর', বিষয় নির্ধারণ করা হয়েছে 'ভালোবাসা আজ মোবাইলের ফ্রেমে বন্দী'। এনডিএফ বিডি'র সম্মানিত চেয়ারম্যান জনাব একেএম শোয়েব -এর জন্মদিন উদযাপন। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতি নৈশভোজ।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ও ঢাবির বাণিজ্য অনুষদের সাবেক ডিন ড অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে আব্দুল আউয়াল প্রমুখ। উৎসবের সভাপতিত্ব করবেন এনডিএফ বিডি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একেএম শোয়েব।
এনডিএফ বিডি'র এই আয়োজনে সাবেক ও বর্তমান সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন ক্লাবের মডারেটর, প্রেসিডেন্ট ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত থাকবেন । এছাড়া একই দিনে ঘোষণা করা হবে এনডিএফ বিডি’র ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী কমিটি ।
