কামরুল আলম সিদ্দিকী
জ্যোত্স্নার জামা প’রে
জমিনে তার জীবন টাঙায়ে রেখেছে
কায়ক্লেশে এক কাকতাড়ুয়া; তার শস্যের পাহারা
শেষ হতে না হতে কোনো এক খেয়ালি বালক
একদিন অমাবস্যায় টেনে-ছিঁড়ে নিয়ে যাবে এই
খড়কুটো-পাল!
ওহে মহাবালক দেখে নিও—
পাকলো কি পাকলো না তার চাষাবাদের সবুজ বালক।
ওই মাঠে আরো দীর্ঘ হয়ে যাও কাকতাড়ুয়ার
জোছনাকালের উত্সব।
