তথ্য প্রতিমন্ত্রী ডা মুরাদ হাসানের বক্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সোমবার (৬ ডিসেম্বর) পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির শিষ্টাচার বহির্ভূত এবং নারীর মর্যাদা হানিকর বক্তব্যে আমরা ক্ষোভ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরণের অগ্রহণযোগ্য বক্তব্যের জবাবদিহিতা দাবি করছি।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা লক্ষ্য করছি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ ও বক্তব্য প্রদান রাজনৈতিক পরিবেশকে কলুষিত করছে, যা অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক।

তথ্য প্রতিমন্ত্রীর যেসব বক্তব্য নিয়ে বিতর্ক