গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৪:২৪
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং কোনো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ কিংবা তাতে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) একটি প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আশ্বস্ত করেন, সম্প্রচার সাংবাদিকদের পেশাগত সুরক্ষায় বিজেসি যেসব দাবি তুলে ধরেছে, তা আলাপ-আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চায়। টেলিভিশন চ্যানেলগুলোকে আধুনিক ও যুগোপযোগী করতে বিজেসির পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার খবর প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এসব কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার উদ্যোগ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।

ইত্তেফাক/আইএ