২১ জনকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৫

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২১ জন বিশিষ্ট নাগরিকের হাতে 'একুশে পদক- ২০১৯' তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পদক প্রাপ্ত ও তাদের প্রতিনিধিদের হাতে এই পদক তুলে দেন তিনি।

অনুষ্ঠানে ভাষা আন্দোলনে অবদানের জন্য পদক পান অধ্যাপক হালিমা খাতুন (মরণোত্তর), অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ারা ইসলাম। সংগীতে আজম খান (মরণোত্তর), সুবীর নন্দী ও খায়রুল আনাম শাকিল; অভিনয়ে লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা ও লিয়াকত আলী লাকী; আলোকচিত্রে সাইদা খানম; চারুকলায় জামাল উদ্দিন আহমেদ; মুক্তিযুদ্ধে ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য; গবেষণায় ডক্টর বিশ্বজিৎ ঘোষ ও ড. মাহবুবুল হক; শিক্ষায় ডক্টর প্রণব কুমার বড়ুয়া; ভাষা ও সাহিত্যে রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মঈনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস এই পদক পান।

এছাড়াও পদক প্রাপ্তদের হাতে একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও দুই লাখ টাকার একটি চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:  সৌদি আরবে এমপি মোক্তাদিরকে সংবর্ধনা

উল্লেখ্য, প্রতি বছর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক প্রদান করে থাকে সরকার। বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদান রাখা ব্যক্তি, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচডি