সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মদিনার একটি হোটেলে মদিনা জেলা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এই সংবর্ধনার আয়োজন করে। বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এই সংবর্ধনা দেওয়া হয়।
মদিনা জেলা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা-২ আসনের এমপি ও সাবেক খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন- সৌদি আরব ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন, মদিনা জেলা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উপদেষ্টা শাহীন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলী আজম, ব্রাহ্মণবাড়িয়ার সিংবার ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউদ্দিন চৌধুরী বাবুল ও সৌদি আরব ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান পলাশ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মদিনা জেলা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের মহিউদ্দিন আজাদ ও শাহাদা হোসেন মজুমদার। অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
আরো পড়ুন: জামায়াত ক্ষমা চেয়ে দায় মুক্তি পেতে পারে না, বিএনপিকেও ক্ষমা চাইতে হবে : তথ্যমন্ত্রী
ইত্তেফাক/জেডএইচ
