পরবর্তী কার্যনির্বাহীর সভায় ডা. মুরাদের বহিষ্কারের সিদ্ধান্ত: হানিফ 

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩:১০

আওয়ামী লীগের পরবর্তী কার্যনির্বাহী সংসদের সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। 

বুধবার (৭ ডিসেম্বর ) গণমাধ্যমকে এ কথা জানান তিনি। 

হানিফ বলেন, ‘দলের দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এলে এবং সেটি প্রমাণিত হলে, তিনি যত বড় নেতাই হোন না কেন, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।’

অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে আজকের (৭ ডিসেম্বর) মধ্যে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গতকাল সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।

ইত্তেফাক/এএএম