নদীতে ভেসে এলো নবজাতকের মৃতদেহ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩:১২

বাগেরহাটের মোংলায় ১০ মাসের এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার নারকেল তলার নদীর চর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মোংলা থানার ওসি মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করা হয়।

[ছবি: ইত্তেফাক]

প্রত্যক্ষদর্শীরা জানায়, নবজাতকের মৃতদেহটি নদীতে ভেসে এসে চরে আটকে যায়। শনিবার সকালে ক্ষতবিক্ষত দেহটি চরে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে কোন ব্যক্তি নবজাতকটিকে নদীতে ফেলে দিয়েছে।

ইত্তেফাক/এমআর