বয়স ৩৯ হলেও ধার কমেনি। তবে বয়সের সঙ্গে পালা দিয়েই খেলতে হচ্ছে তাকে। তাই পেসার জেমস অ্যান্ডারসনকে নিয়ে কোনো ধরণের ঝুকি নিতে চায় না ইংল্যান্ড। তার ওয়ার্কলোড ম্যানেজ করতে অ্যাশেজের প্রথম টেস্টে ফিট হলেও তাকে একাদশে রাখেনি তারা।
গত কয়েক সিরিজ থেকেই বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে অ্যান্ডারসনকে। তাই অ্যাশেজে যে টেস্টের সফলতম পেসার সবগুলো ম্যাচ খেলবেন তা আগেই আন্দাজ করা যাচ্ছিল। পাঁচ ম্যাচের মধ্যে অন্তত তিনটি ম্যাচ খেলবেন অ্যান্ডারসন।
এদিকে, একাদশে জনি বেয়ারস্টোর পরিবর্তে ওলি পোপকেই বাছাই করেছে ইংল্যান্ড। মূল দল থেকে প্রথম টেস্টের ১২ জনের দলে জায়গা হয়নি জ্যাক ক্রলি, ড্যান লরেন্স, জনি বেয়ারস্টো, ডম বেস ও ক্রেইগ ওভারটনের।
