নেকড়ে, খরগোশ আর কচ্ছপ বসে আছে একসঙ্গে। ফলের রস পানের ইচ্ছে হলো তাদের। কে যাবে বোতল কিনতে? নেকড়ে আর খরগোশ জানাল, তারা যেতে পারবে না। যেতে হলো কচ্ছপকে।
পার হয়ে গেল অনেকক্ষণ। কচ্ছপের ফিরে আসার কোনো নাম নেই।
নেকড়ে বলল, আমি হলে কত আগে নিয়ে আসতাম।
খরগোশ বিরক্ত হয়ে বলল, এত ঢিমেতালে হলে কি চলে?
এ সময় দরজা খুলে গলা বের করে কচ্ছপ বলল, অত সমালোচনা করলে কিন্তু আমি বোতল আনতে যেতে পারব না।
০
