মাইডাস ফাইনান্সিংকে সফটওয়্যার সেবা দেবে ইরা ইনফোটেক

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

ইরা ইনফোটেক লিমিটেড (ইরা) এবং মাইডাস ফাইনান্সিং লিমিটেড (এমএফএল) গত ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে এনবিএফআই কোর সফটওয়্যার ক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী লোন অরিজিনেশন অ্যান্ড এপ্রোভাল, এইচআর অ্যান্ড পেরোল ম্যানেজমেন্ট এবং এমএফএল -এর অন্যান্য সেবা নিয়ে প্রতিষ্ঠান দুইটি একসঙ্গে কাজ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে  এমএফএল -এর ব্যবস্থাপনা পরিচালক শফিক-উল-আজম ও ইরা ইনফোটেক লিমিটেডের সিইও মো. সিরাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।  

 এ সময় আরো উপস্থিত ছিলেন এমএফএল -এর মো. আব্দুল ওয়াদুদ, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মো. মনিরুল ইসলাম, মহাব্যবস্থাপক, আতিয়ার রহমান আনছারী, মহাব্যবস্থাপক, আবু মির্জা মো. সায়েম, হেড অব আইসিটি, এবং ইরার তৌহিদুল হক, সিটিও, এএসএম নূরুন নবী, হেড অব বিজনেস, এ এইচ এম পারভেজ কবির, হেড অব অপারেশন্স সহ এমএফএল ও ইরা ইনফোটেক লিমিটেডের  ঊর্ধ্বতন কর্মকর্তারা ।