ভারতীয় প্রতিরক্ষা প্রধানের হেলি-ক্র্যাশ: নিহত বেড়ে ১৩

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:২৮

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। হেলিকপ্টারটিতে ছিলেনই ১৪ জন। তবে জেনারেল বিপিন মারা গেছেন নাকি বেঁচে আছেন সে বিষয়ে কিছু বলা হয়নি। বুধবার (৮ ডিসেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে এমআই- ১৭ হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারেই ছিলেন বিপিন। তার স্ত্রীও তার সঙ্গেই ছিলেন বলে জানা গিয়েছে।

ভারতের সরকারী সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। হেলিকপ্টারে থাকা সকল আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানায়, ঘটনাস্থল থেকে কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারও পরিচয় প্রকাশ করা হয়নি।

 

ইত্তেফাক/এসএ