‘একুশের চেতনা বৃথা যায়নি’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৩

 

আজ বাংলাদেশসহ সারাবিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিচালনায় এটিএন বাংলায় আগামীকাল সকাল ১১টায় প্রচার হবে ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতা। বিশেষ এই অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে ‘একুশের চেতনা বৃথা যায়নি’। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। পুরো অনুষ্ঠানজুড়ে সাউথইস্ট ইউনিভার্সিটি এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তুখোড় বিতার্কিকরা যুক্তি-তর্ক উপস্থাপনার মাধ্যমে ভাষা শহীদদের স্মরণে তাদের প্রতি নানা অন্যায়, অত্যাচার ও ইতিহাস তুলে ধরেছেন। তুলে ধরেছেন রফিক, সালাম, বরকত, জব্বারসহ অন্যান্যদের মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেওয়া সে বেদনার কথা।