ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটে ভর্তি আবেদনের সময়সীমা ৫ দিন বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ভর্তি আবেদনের সময়সীমা আগামী ১৭ ডিসেম্বর এবং সাবজেক্ট চয়েজ এর সময়সীমা আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এর আগে ২২ নভেম্বর এ তিন ইউনিটের ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ২৮ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
এছাড়া, পূর্বে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd/admission)-এ পাওয়া যাবে৷
