ওমিক্রন ঠেকাতে যুক্তরাজ্যে ‘প্ল্যান বি’ কার্যক‌র

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২:৫৪

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যে ওমিক্রন বিস্তার রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন। তিনি বলেছেন যে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়াতে ‘প্ল্যান বি’ কার্যকর ছাড়া আর কোন বিকল্প নেই। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

বুধবার (৮ ডিসেম্বর) এক ঘোষণায় বরিস বলেন, ওমিক্রন বিস্তারকে ঠেকানোর জন্য টিকা পাস ব্যবহার করতে হ‌বে। পাশাপাশি জনসাধারণকে বাড়ি থেকে কাজ করতে, পাব‌লিক প্লে‌সে মাস্ক পরতে হ‌বে। আগামী সোমবার থে‌কে এটি কার্যকর হ‌বে।

যদিও লকডাউনের আর্থিক ক্ষ‌তি এড়া‌তে যুক্তরাজ্যে সরকার এখনই সম্পূর্ণ লকডাউন দেওয়ার পক্ষপাতী নয়।

জনসন আরও বলেছেন যে যুক্তরাজ্যে ওমিক্রনের উপসর্গ ৫৬৮ জনের শরী‌রে পাওয়া গে‌ছে। তথ্য অনুসারে সংক্রমণের দ্বিগুণ সময় দুই থেকে তিন দিনের মধ্যে হতে পারে।

ইত্তেফাক/এফএস