করোনায় আবারও মৃত্যুশূন্য বাংলাদেশ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৬:৪৩

এ বছর করোনা ভাইরাসে দ্বিতীয়বারের মতো মৃত্যুশূন্য দেখলো বাংলাদেশ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যাননি।

এর আগে গত ২০ নভেম্বর মৃত্যুশূন্য ছিল। তবে মৃত্যুশূন্য থাকলেও এদিন ২১ হাজার ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় ২৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ।  একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৮৭ জন।  এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন।

 

 

 

ইত্তেফাক/ইউবি