রাঙ্গামাটি প্রতিনিধি
পাহাড়ে সন্ত্রাস বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে সেনা ক্যাম্প স্থাপনের দাবিতে রাঙ্গামাটির রাজস্থলীতে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে সচেতন নাগরিক কমিটি। গত মঙ্গলবার সকালে রাঙ্গামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব পুলক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ক্যা সুই মারমা, ইউনিয়ন পরিষদ মেম্বার নজরুল ইসলাম ও ব্যবসায়ী পুলক চৌধুরী।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আস্তানা ধ্বংসে পাড়ায় পাড়ায় শান্তি কমিটি গঠন করার আহ্বান জানিয়ে দুর্গম পাহাড়ের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের দমনে নতুন সেনা ক্যাম্প স্থাপনেরও দাবি জানান বক্তারা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বাঙ্গালহালিয়া বাজারের কয়েকশ ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
