চুনারুঘাটে বইমেলা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫২

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা:চুনারুঘাট ও বাহুবলে একুশে বইমেলা উদ্বোধন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী অষ্টাদশ একুশে বইমেলা ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, মনুষ্যত্বের বিকাশের জন্য, সত্যিকার জ্ঞান অর্জনের জন্য, সত্যিকারের মানুষ হওয়ার জন্য বইয়ের বিকল্প শুধুই বই। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে বইমেলা ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কবি রোকসানা জেসমিন রুনার বই সৃষ্টির জয়যাত্রা ও চুনারুঘাট উপজেলা সহকারী শিক্ষা অফিসার কবি মোঃ রফিকুল ইসলামের বই খরের মানুষের মোড়ক উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিন অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলামসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন           —ইত্তেফাক