সিভাসুতে পোষা পাখি ও প্রাণী মেলা শনিবার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫২

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৪র্থ পোষা পাখি, কবুতর এবং পোষা প্রাণীর মেলা-২০১৯ আগামীকাল অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টায় মেলা উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। একইদিন সিভাসু অডিটোরিয়ামে পৃথক অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হবে।