রাজধানীর বাংলামোটর এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানা গেছে।
আজ শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শনিবার (১১ ডিসেম্বর) দুপুর সোয়া ১২ টার দিকে বাংলামোটর এলাকার ১০ তলা আর কে টাওয়ারের ষষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের কারণে ভবনের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ১০ তলা ভবনটির নিচতলায় সিরামিকস, টাইলস ও বাথরুম ফিটিংসের শোরুম রয়েছে। এ ছাড়া ভবনটির বিভিন্ন তলায় বেসরকারি ব্যাংকের শাখা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

