চকবাজারে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ফায়ার সার্ভিসের দুই কর্মী

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১

পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় আগুন নেভানোর সময় তীব্র ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী। সোমবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

অসুস্থ দুই ফায়ার ফাইটার হলেন জিল্লুর রহমান (৪০) ও নজরুল ইসলাম (৫০)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান মঙ্গলবার (১৩ অক্টোবর) জানান, চকবাজার থেকে অসুস্থ অবস্থায় ওই দুই ফায়ার সার্ভিস কর্মীকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া দুই ফায়ার ফাইটারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 
ইত্তেফাক/এসএ