বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বারসহ গ্রেফতার ১ 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৪:৪২

বেনাপোলের পুটখালী  সীমান্ত থেকে ১২টি (ওজন ২কেজি ৩শ" ৯৫ গ্রাম) সোনার বারসহ কামরুল হাসান (২১) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে সীমান্তের পুটখালী মসজিদ বাড়ি পোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর ই-এলাহি।

আটক কামরুল বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তর পাড়া গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে।

লে. কর্নেল মনজুর ই-এলাহি জানান, পাচারকারীরা ভারতে বিপুল পরিমাণ সোনার বার পাচার করছে এমন সংবাদে, খুলনা ২১ বিজিবি অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১২টি স্বর্ণের বারসহ তাকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক সিজার মূল্য এক কোটি তেষট্টি লক্ষ তেত্রিশ হাজার নয় শত টাকা। আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/ ইআ